শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে।
গোপন কেতকীর পরিমলে, সিক্ত বকুলের বনতলে,
দূরের আঁখিজল বয়ে বয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
কবির হিয়াতলে ঘুরে ঘুরে আঁচল ভরে লয় সুরে সুরে।
বিজনে বিরহীর কানে কানে সজল মল্লার-গানে-গানে
কাহার নামখানি কয়ে কয়ে
কী বাণী আসে ওই রয়ে রয়ে॥
śhrābaṇabariṣhan pār haẏe kī bāṇī āse oi raẏe raẏe|
gopan ketkīr parimle, sikt bakuler banatle,
dūrer ām̐khijal baẏe baẏe kī bāṇī āse oi raẏe raẏe||
kabir hiẏātle ghure ghure ām̐chal bhare laẏ sure sure|
bijne birhīr kāne kāne sajal mallār-gāne-gāne
kāhār nāmkhāni kaẏe kaẏe
kī bāṇī āse oi raẏe raẏe||