সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি’ বাজালে বাঁশী ভৈরবী সুরে।
সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া,
পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে।।
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভুমি,
সকালের মল্লিকা ফুটাইলে তুমি,
রাঙিল উষার রঙে গোধুলি লগন,
শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
Work
Language
sandhyāmāltī yabe phulabne jhure
ke āsi’ bājāle bām̐śhī bhairbī sure|
sām̐jher pūrṇ chām̐de aruṇ bhābiẏā,
pāpiẏā prabhātī sure uṭhil gāhiẏā
bhorer kamal bhebe sām̐jher śhāplā phule
guñjare bhramar ghure ghure||
bikāler biṣhāde ḍhākā chhil banbhumi,
sakāler mallikā phuṭāile tumi,
rāṅil uṣhār raṅe godhuli lagan,
śhonāle āśhār bāṇī birah-bidhure||