ফাগুন হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
ফাগুন-হাওয়ায় রঙে রঙে
পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ
পারিজাতের বুকের পরে।।
সেইখানে মোর পরানখানি
যখন পারি বহে আনি
নিলাজ-রাঙা পাগল রঙে
রঙিয়ে নিতে থরে থরে।।
বাহির হলেম ব্যাকুল হাওয়ার
উতল পথের চিহ্ন ধরে
ওগো তুমি রঙের পাগল
ধরব তোমায় কেমন করে।
কোন্ আড়ালে লুকিয়ে রবে
তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের
রঙ লেগেছে কিসের তরে।।
phāgun-hāoẏāẏ raṅe raṅe
pāgal jhorā lukiẏe jhare
golāp jabā pārul palāśh
pārijāter buker pare||
seikhāne mor parānkhāni
yakhan pāri bahe āni
nilāj-rāṅā pāgal raṅe
raṅiẏe nite thare thare||
bāhir halem byākul hāoẏār
utal pather chihn dhare
ogo tumi raṅer pāgal
dharab tomāẏ keman kare|
kon ār̤āle lukiẏe rabe
tomāẏ yadi nā pāi tabe
rakte āmār tomār pāẏer
raṅ legechhe kiser tare||