Ore paakhi

ওরে পাখি
Language

ওরে পাখি মনোয়া পাখি
পাখি ছটফটাইয়া মরে

শিকল ছিড়িতে না পারে খাঁচা
ভাঙ্গিতে না পারে।
পাখি ছটফটাইয়া মরে
পাখি ধরফরাইয়া মরে

অতি বাড় বাড়ে যে গাছ
ঝড়ে ভাইংগা পরে
এক তরপা বিচার ভবে
শুনিতে না পারে

মনরে মন ও ও
এ অধম পাগল বলে
সবুরেতে পেওয়া ফলে।

ও তুই থাকনা সবুর করে
পাখি ছটফটাইয়া মরে।।

কত দুখ আছে পাখির সারা অন্তর জুড়ে
তুমি বীনে দুঃখ দয়াল কে বুঝিতে পারে
দয়ালরে দয়াল

তোমার ঐ চরণ তলে
ঠাই যেন পাই দুখী বলে।
তুমি নাও না আপন করে
পাখি ছটফটাইয়া মরে।।

ore pākhi manoẏā pākhi
pākhi chhaṭaphaṭāiẏā mare

śhikal chhir̤ite nā pāre khām̐chā
bhāṅgite nā pāre|
pākhi chhaṭaphaṭāiẏā mare
pākhi dharapharāiẏā mare

ti bār̤ bār̤e ye gāchh
jhar̤e bhāiṁgā pare
ek tarpā bichār bhabe
śhunite nā pāre

manre man o o
e adham pāgal bale
saburete peoẏā phale|

o tui thāknā sabur kare
pākhi chhaṭaphaṭāiẏā mare||

kat dukh āchhe pākhir sārā antar jur̤e
tumi bīne duḥkh daẏāl ke bujhite pāre
daẏālre daẏāl

tomār ai charaṇ tale
ṭhāi yen pāi dukhī bale|
tumi nāo nā āpan kare
pākhi chhaṭaphaṭāiẏā mare||