ওকে ধরিলে তো ধরা দেবে না-
ওকে দাও ছেড়ে দাও ছেড়ে।
মন নাই যদি দিল নাই দিল,
মন নেয় যদি নিক্ কেড়ে ।।
এ কী খেলা মোরা খেলেছি,
শুধু নয়নের জল ফেলেছি-
ওরই জয় যদি হয় জয় হোক্
মোরা হারি যদি যাই হেরে ।।
এক দিন মিছে আদরে
মনে গরব সোহাগ না ধরে,
শেষে দিন না ফুরাতে ফুরাতে
সব গরব দিয়েছে সেরে।
ভেবেছিনু ওকে চিনেছি,
বুঝি বিনা পণে ওকে কিনেছি-
ও যে আমাদেরই কিনে নিয়েছে,
ও যে তাই আসে, তাই ফেরে ।।
ওকে ধরিলে তো ধরা দেবে না
Work
Language
oke dharile to dharā debe nā-
oke dāo chher̤e dāo chher̤e|
man nāi yadi dil nāi dil,
man neẏ yadi nik ker̤e ||
e kī khelā morā khelechhi,
śhudhu naẏaner jal phelechhi-
ora̮i jaẏ yadi haẏ jaẏ hok
morā hāri yadi yāi here ||
ek din michhe ādre
mane garab sohāg nā dhare,
śheṣhe din nā phurāte phurāte
sab garab diẏechhe sere|
bhebechhinu oke chinechhi,
bujhi binā paṇe oke kinechhi-
o ye āmādera̮i kine niẏechhe,
o ye tāi āse, tāi phere ||