O aamaar sonaar sbadesh bhumi

ও আমার সোনার স্বদেশ ভুমি
Language

ও আমার সোনার স্বদেশ ভুমি।
আছ স্বপনে আর চেতনে।
আজ মুগ্ধ আমার মন তাই অন্ধ দু’নয়ন।।

পাহাড়ের নীল চূড়াতে রঙ ছড়াতে
উদাস মেঘের দল
রোদের আলোয় সোনার আভা ছড়ায় অবিরল

(যদি) সে রঙ মাখি নিজের মনে। জাগে শিহরণ।।

সাগরের ঢেউ ছুটে যায় দমকা হাওয়ায় উঠে মাতাল ঝড়
ভাঙ্গা বুকে গড়ে আবার নতুন করে ঘর।

(এমন) উতল ঝড়ে ভেঙ্গেও তবু। আশায় জাগে মন।।

o āmār sonār sbadeśh bhumi|
āchh sbapne ār chetne|
āj mugdh āmār man tāi andh du’naẏan||

pāhār̤er nīl chūr̤āte raṅ chhar̤āte
udās megher dal
roder āloẏ sonār ābhā chhar̤āẏ abiral

(yadi) se raṅ mākhi nijer mane| jāge śhihraṇ||

sāgrer ḍheu chhuṭe yāẏ damkā hāoẏāẏ uṭhe mātāl jhar̤
bhāṅgā buke gar̤e ābār natun kare ghar|

(eman) utal jhar̤e bheṅgeo tabu| āśhāẏ jāge man||