O aamaar chaamder aalo

ও আমার চাঁদের আলো
Language

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে।।

যে-গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,
বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে।।

সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।

শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল
মর্মরিত মর্ম গো,
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে।।

o āmār chām̐der ālo, āj phāguner sandhyākāle
dharā diẏechh ye āmār pātāẏ pātāẏ ḍāle ḍāle||

ye-gān tomār surer dhārāẏ banyā jāgāẏ tārāẏ tārāẏ
mor āṅināẏ bājal go,
bājal se-sur āmār prāṇer tāle tāle||

sab kum̐r̤i mor phuṭe oṭhe tomār hāsir iśhārāte|
dakhin-hāoẏā diśhāhārā āmār phuler gandhe māte|

śhubhr, tumi karle bilol āmār prāṇe raṅer hilol
marmarit marm go,
marm āmār jar̤āẏ tomār hāsir jāle||