কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
কবে, তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারি রসাল নন্দনে ;
কবে, তাপিত এ চিত করিব শীতল
তোমারি করুণা চন্দনে!
কবে, তোমাতে হ’য়ে যাব, আমার আমিহারা,
তোমারি নাম নিতে নয়নে ব’বে ধারা,
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
বিপুল পুলক-স্পন্দনে!
কবে, ভবের সুখ দুখ চরণে দলিয়া,
যাত্রা করিব গো, শ্রীহরি বলিয়া,
চরণ টলিবে না, হৃদয় গলিবে না,
কাহারো আকুল ক্রন্দনে।
॥ বেহাগ, কাওয়ালী॥
kabe, tṛṣhit e maru chhār̤iẏā yāib
tomāri rasāl nandane ;
kabe, tāpit e chit karib śhītal
tomāri karuṇā chandane!
kabe, tomāte ha’ẏe yāb, āmār āmihārā,
tomāri nām nite naẏane ba’be dhārā,
e deh śhihribe, byākul habe prāṇ
bipul pulak-spandane!
kabe, bhaber sukh dukh charṇe daliẏā,
yātrā karib go, śhrīhri baliẏā,
charaṇ ṭalibe nā, hṛdaẏ galibe nā,
kāhāro ākul krandane|
|| behāg, kāoẏālī||