কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা।।
প্রভাত-সিনানে আসি’ আলসে
কঙ্কন-তাল হানো কলসে
খেলে সমীরণ, ল’য়ে কবরীর মালিকা।।
দিগন্তে অনুরাগে নবারুন জাগে
তব জল ঢল ঢল করুণা মাগে।
ঝিলাম, রেবা নদী-তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারেই তন্বী শ্যামা-কর্ণাটিকা।।
রাগ:কর্ণাটী-সামন্ত তাল:ত্রিতাল
kāberī nadī-jale ke go bālikā
ānamne bhāsāo champā-śhephālikā||
prabhāt-sināne āsi’ ālse
kaṅkan-tāl hāno kalse
khele samīraṇ, la’ẏe kabrīr mālikā||
digante anurāge nabārun jāge
tab jal ḍhal ḍhal karuṇā māge|
jhilām, rebā nadī-tīre
meghdūt bujhi khum̐je phire
tomārei tanbī śhyāmā-karṇāṭikā||
rāg:karṇāṭī-sāmant tāl:tritāl