এনেছি আমার শত জনমের প্রেম
এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
enechhi āmār śhat janmer prem ām̐khijle gām̐thā mālā ;
ogo sudūrikā, ājo ki habe nā śheṣh tomāre chāoẏār pālā||
sbapne āmār sāthīhārā rāte, peẏechhi tomāẏ palke hārāte
tomāre khum̐jite ye dīp jbelechhi hāẏ biphle se dīp jbālā||
mane mane tabu sbapan bāsar gar̤i, enechhi hṛdaẏ milner gāne bhari|
dūre āchh tumi tabu dūre nah, smaraṇ sudhāẏ bharechh to birah
prem yen tab sudūr gagan hate, chām̐der jochhnā ḍhālā||