E raat jaagaa paakhi

এ রাত জাগা পাখি
Language

এই রাত জাগা পাখি কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে তোমারই ইশারা।।

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

উদাসী হাওয়ায় হৃদয় উন্মন
মনে আসে যত কথা বলা বাকি।।

পাই ফিরে ভালবাসার এই মন
রামধনু রঙে কত ছবি আঁকি।

ঐ জোসনা ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

সারাবেলা যত সাধ থাকে গোপন
মায়াবি রাতে এসে দেয় সে উঁকি
হারানো কত স্মৃতি আসে ফিরে
ভরে যায় জীবনের অনেক ফাঁকি।

এই রাত জাগা পাখি কি গান যায় শুনিয়ে
আসে ফিরে ফিরে তোমারই ইশারা।

ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি
শোনায় কত কথা মিটি মিটি তারা।

ei rāt jāgā pākhi ki gān yāẏ śhuniẏe
āse phire phire tomāra̮i iśhārā||

ai jotsnā bhejā tomār hātchhāni
śhonāẏ kat kathā miṭi miṭi tārā|

udāsī hāoẏāẏ hṛdaẏ unman
mane āse yat kathā balā bāki||

pāi phire bhālabāsār ei man
rāmadhnu raṅe kat chhabi ām̐ki|

ai josnā bhejā tomār hātchhāni
śhonāẏ kat kathā miṭi miṭi tārā|

sārābelā yat sādh thāke gopan
māẏābi rāte ese deẏ se um̐ki
hārāno kat smṛti āse phire
bhare yāẏ jībner anek phām̐ki|

ei rāt jāgā pākhi ki gān yāẏ śhuniẏe
āse phire phire tomāra̮i iśhārā|

ai jotsnā bhejā tomār hātchhāni
śhonāẏ kat kathā miṭi miṭi tārā|