এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে
তা কে জানে তা কে জানে কে জানে।।
কোন্ পাহাড়ের পারে, কোন্ সাগরের ধারে,
কোন্ দুরাশার দিক-পানে-
তা কে জানে তা কে জানে কে জানে।।
এ পথ দিয়ে কে আসে যায় কোন্খানে
তা কে জানে তা কে জানে।
কেমন যে তার বাণী, কেমন হাসিখানি
যায় সে কাহার সন্ধানে-
তা কে জানে তা কে জানে কে জানে ।।