Basante ki shudhu kebal photaa

বসন্তে কি শুধু কেবল ফোটা
Language

বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে।

যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।
যে ঢেউ পড়ে তাহারো সুর জাগছে সারা বেলা রে।
বসন্তে আজ দেখ্‌ রে তোরা ঝরা ফুলের খেলা রে।।

আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে।।

আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক’জন আছে।
অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে।।

basante ki śhudhu kebal phoṭā phuler melā re|
dekhis ne ki śhukno pātā jharā phuler khelā re|

ye ḍheu oṭhe tāri sure bāje ki gān sāgar jur̤e|
ye ḍheu par̤e tāhāro sur jāgchhe sārā belā re|
basante āj dekh‌ re torā jharā phuler khelā re||

āmār prabhur pāẏer tale śhudhui ki re mānik jbale|
charṇe tām̐r luṭiẏe kām̐de lakṣh māṭir ḍhelā re||

āmār gurur āsan-kāchhe subodh chhele ka’jan āchhe|
abodh jane kol diẏechhen, tāi āmi tām̐r chelā re|
utsabrāj dekhen cheẏe jharā phuler khelā re||