Aami brshtir kaachh theke

আমি বৃষ্টির কাছ থেকে
Language

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই

āmi bṛṣhṭir kāchh theke kām̐dte śhikhechhi
āmāẏ ār kānnār bhaẏ dekhiẏe kon lābh nei
āmi agnigirir kāchhe jbalte śhikhechhi
āmāẏ ār jbālānor bhaẏ dekhiẏe kon lābh nei

āmi chāi nā hate kāro premer ām̐chal
āmi chāi nā hate kāro chokher kājal
āmi taṭinīr kāchh theke chalte śhikhechhi
āmāẏ ār pichhu ḍākār bhaẏ dekhiẏe kon lābh nei

āmi chāi nā hate kāro maner anal
āmi chāi nā hate kāro naẏaner jal
āmi sāgrer kāchh theke jānte śhikhechhi
āmāẏ ār sukher bhaẏ dekhiẏe kon lābh nei