Aakaashatle dale dale

আকাশতলে দলে দলে
Language

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়

‘আ য় আ য় আ য়’॥

জামের বনে আমের বনে রব উঠেছে তাই–

‘যা ই যা ই যা ই।

উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে

পাতায় পাতায়॥

নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়–

‘আ য় আ য় আ য়’।

কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই–

‘যা ই যা ই যা ই’।

মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে

পাল-তোলা পাখায়॥

ākāśhatle dale dale megh ye ḍeke yāẏ

‘ā ẏ ā ẏ ā ẏ’||

jāmer bane āmer bane rab uṭhechhe tāi–

‘yā i yā i yā i|

ur̤e yāoẏār sādh jāge tār pulak-bharā ḍāle

pātāẏ pātāẏ||

nadīr dhāre bāre bāre megh ye ḍeke yāẏ–

‘ā ẏ ā ẏ ā ẏ’|

kāśher bane kṣhaṇe kṣhaṇe rab uṭhechhe tāi–

‘yā i yā i yā i’|

megher gāne tarīguli tān miliẏe chale

pāl-tolā pākhāẏ||