ওরে শিকল, তোমায় কোলে করে দিয়েছি ঝঙ্কার।
তুমি আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার।
তোমায় নিয়ে ক'রে খেলা সুখে দুঃখে কাটল বেলা--
অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার॥
তোমার 'পরে করি নে রোষ, দোষ থাকে তো আমারি দোষ--
ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি,
সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার॥
ওরে শিকল, তোমায়
Work
Language
ore śhikal, tomāẏ kole kare diẏechhi jhaṅkār|
tumi ānande bhāi rekhechhile bheṅe ahaṅkār|
tomāẏ niẏe ka're khelā sukhe duḥkhe kāṭal belā--
aṅg ber̤i dile ber̤ī binā dāmer alaṅkār||
tomār 'pare kari ne roṣh, doṣh thāke to āmāri doṣh--
bhaẏ yadi raẏ āpan mane tomāẏ dekhi bhaẏaṅkar|
andhakāre sārā rāti chhile āmār sāther sāthi,
sei daẏāṭi smari tomāẏ kari namaskār||