ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে।
খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে॥
সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
ঝ'রে প'ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ--
সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।
ore sābdhānī pathik, bārek path bhule maro phire|
kholā ām̐khi-duṭo andh kare de ākul ām̐khir nīre||
se bholā pather prānte raẏechhe hārāno hiẏār kuñj,
jha're pa'r̤e āchhe kām̐ṭā-tarutle raktakusumapuñj--
sethā dui belā bhāṅā-gar̤ā-khelā akūlasindhutīre||
anek diner sañchaẏ tor āguli āchhis base,
jhar̤er rāter phuler matan jharuk par̤uk khase|
āẏ re ebār sab-hārābār jaẏamālā paro śhire|