ওরে ওরে ওরে, আমার মন মেতেছে,
তারে আজ থামায় কে রে।
সে যে আকাশ-পানে হাত পেতেছে,
তারে আজ নামায় কে রে।
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে, আমারে থামায় কে রে॥
ওরে ভাই, নাচ্ রে ও ভাই, নাচ্ রে--
আজ ছাড়া পেয়ে বাঁচ্ রে--
লাজ ভয় ঘুচিয়ে দে রে।
তোরে আজ থামায় কে রে॥
ore ore ore, āmār man metechhe,
tāre āj thāmāẏ ke re|
se ye ākāśh-pāne hāt petechhe,
tāre āj nāmāẏ ke re|
ore ore ore, āmār man metechhe, āmāre thāmāẏ ke re||
ore bhāi, nāch re o bhāi, nāch re--
āj chhār̤ā peẏe bām̐ch re--
lāj bhaẏ ghuchiẏe de re|
tore āj thāmāẏ ke re||