Ore neel dariyaa

ওরে নীল দরিয়া
Language

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।

এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।

ore nīl dariẏā
āmāẏ dere de chhār̤iẏā|
bandī ha̮iẏā manoẏā pākhi, hāẏare
kānde ra̮iẏā ra̮iẏā|

kāchher mānuṣh dure thuiẏā,
mari āmi dhar̤-phar̤āiẏā,re|
dārun jbālā dibāniśhi||
antare antare|
āmār et sādher man badhūẏā
hāẏare ki jāni ki kare|

ore sāmpāner nāiẏā,
āmāẏ dere de bhir̤āiẏā|
bandī ha̮iẏā manoẏā pākhi, hāẏare
kānde ra̮iẏā ra̮iẏā|
ore sāmpāner nāiẏā|

ha̮iẏā āmi deśhāntarī
deśh-bideśhe bhir̤āi tarī,re|
noṅar pheli ghāṭe ghāṭe||
bandare bandare|
āmār maner noṅar pa̮ir̤ā āchhe hāẏare
sāreṅ bār̤ir ghare|

ei nā path dha̮irā
āmi kat nā gechhi cha̮ilā|
eklā ghare man man badhūẏā
āmār ra̮ichhe panth chāiẏā|