ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে, তোর নয়ন এল জলে ভরে॥
এত দিনে তোমায় বুঝি আঁধার ঘরে পেল খুঁজি--
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তোরে॥
তোর দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল্ রে।
তোর সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন জীবন মরণ একটি ধারায় তার চরণে আপনা হারায়,
সেই পরশে মোহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডোরে॥
ওরে, কী শুনেছিস ঘুমের
Work
Language
ore, kī śhunechhis ghumer ghore, tor naẏan el jale bhare||
et dine tomāẏ bujhi ām̐dhār ghare pel khum̐ji--
pather bam̐dhu duẏār bheṅe pather pathik karbe tore||
tor dukher śhikhāẏ jbāl re pradīp jbāl re|
tor sakal diẏe bharis pūjār thāl re|
yen jīban maraṇ ekṭi dhārāẏ tār charṇe āpnā hārāẏ,
sei parśhe moher bām̐dhan rūp yen pāẏ premer ḍore||