ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার
শুকনো পাতার ডালে,
এই বরষায় নবশ্যামের
আগমনের কালে।
যা উদাসীন, যা প্রাণহীন,
যা আনন্দহারা,
চরম রাতের অশ্রুধারায়
আজ হয়ে যাক সারা;
যাবার যাহা যাক সে চলে
রুদ্র নাচের তালে।
আসন আমার পাততে হবে।
রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে
সিক্ত বুকের 'পরে।
নদীর জলে বান ডেকেছে
কূল গেল তার ভেসে,
যূথীবনের গন্ধবাণী
ছুটল নিরুদ্দেশে--
পরান আমার জাগল বুঝি
মরণ-অন্তরালে॥
ore jhar̤ neme āẏ, āẏ re āmār
śhukno pātār ḍāle,
ei baraṣhāẏ nabaśhyāmer
āgamner kāle|
yā udāsīn, yā prāṇhīn,
yā ānandahārā,
charam rāter aśhrudhārāẏ
āj haẏe yāk sārā;
yābār yāhā yāk se chale
rudr nācher tāle|
āsan āmār pātte habe|
rikt prāṇer ghare,
nabīn basan parte habe
sikt buker 'pare|
nadīr jale bān ḍekechhe
kūl gel tār bhese,
yūthībner gandhabāṇī
chhuṭal niruddeśhe--
parān āmār jāgal bujhi
maraṇ-antarāle||