ওরে জাগায়ো না, ও যে বিরাম মাগে নির্মম ভাগ্যের পায়ে।
ও যে সব চাওয়া দিতে চাহে অতলে জলাঞ্জলি॥
দুরাশার দুঃসহ ভার দিক নামায়ে,
যাক ভুলে অকিঞ্চন জীবনের বঞ্চনা ॥
আসুক নিবিড় নিদ্রা,
তামসী তুলিকায় অতীতের বিদ্রূপবাণী দিক মুছায়ে
স্মরণের পত্র হতে।
স্তব্ধ হোক বেদনগুঞ্জন
সুপ্ত বিহঙ্গের নীড়ের মতো--
আনো তমস্বিনী,
শ্রান্ত দুঃখের মৌনতিমিরে শান্তির দান॥
ore jāgāẏo nā, o ye birām māge nirmam bhāgyer pāẏe|
o ye sab chāoẏā dite chāhe atle jalāñjali||
durāśhār duḥsah bhār dik nāmāẏe,
yāk bhule akiñchan jībner bañchanā ||
āsuk nibir̤ nidrā,
tāmsī tulikāẏ atīter bidrūpbāṇī dik muchhāẏe
smarṇer patr hate|
stabdh hok bedanaguñjan
supt bihaṅger nīr̤er mato--
āno tamasbinī,
śhrānt duḥkher maunatimire śhāntir dān||