ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে--
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে॥
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস--
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে। ।
হেরো হেরো অবনীর রঙ্গ,
গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে॥
ore bhāi, phāgun legechhe bane bane--
ḍāle ḍāle phule phule pātāẏ pātāẏ re,
ār̤āle ār̤āle koṇe koṇe||
raṅe raṅe raṅil ākāśh, gāne gāne nikhil udās--
yen chal-chañchal nab pallabdal marmare mor mane mane| |
hero hero abnīr raṅg,
gagner kare tapobhaṅg|
hāsir āghāte tār maun rahe nā ār,
kem̐pe kem̐pe oṭhe khane khane|
bātās chhuṭichhe banamaẏ re, phuler nā jāne parichaẏ re|
tāi bujhi bāre bāre kuñjer dbāre dbāre
śhudhāẏe phirichhe jane jane||