ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোন্খানে আজ পাই আমার মনের মতন ঠাঁই।
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন॥
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তোদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন॥
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে
আমি চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের
বিপুল আয়োজন। আমি চাই নে।
অকুল অবকাসে যেথায় স্বপ্নকমল ভাসে
এমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
আমার একটি অসীম কোণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন--
দিয়ে আমার সকল মন॥
ore bakul pārul, ore śhālapiẏāler ban,
konkhāne āj pāi āmār maner matan ṭhām̐i|
yethāẏ āmār phāgun bhare deb diẏe āmār man,
diẏe āmār sakal man||
sārā gaganatle tumul raṅer kolāhle
toder mātāmātir nei ye birām kothāo anukṣhaṇ,
nei ekṭi biral kṣhaṇ
yethāẏ āmār phāgun bhare deb diẏe āmār man,
diẏe āmār sakal man||
ore bakul pārul, ore śhālapiẏāler ban,
ākāśh nibir̤ kare torā dām̐r̤ās ne bhir̤ kare
āmi chāi ne, chāi ne, chāi ne eman gandh raṅer
bipul āẏojan| āmi chāi ne|
akul abkāse yethāẏ sbapnakmal bhāse
eman de āmāre ekṭi āmār gagan-jor̤ā koṇ,
āmār ekṭi asīm koṇ
yethāẏ āmār phāgun bhare deb diẏe āmār man--
diẏe āmār sakal man||