ওরে বকুল, পারুল, ওরে শাল পিয়ালের বন
কোন্খানে আজ পাই
এমন মনের মতো ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন।।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন।।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন
আকাশ নিবিড় ক’রে
তোরা দাঁড়াস নে ভিড় ক’রে–
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন।
অকুল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ–
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন
দিয়ে আমার সকল মন।।
ore bakul, pārul, ore śhāl piẏāler ban
konkhāne āj pāi
eman maner mato ṭhām̐i
yethāẏ phāgun bhare deb diẏe sakal man
diẏe āmār sakal man||
sārā gaganatle tumul raṅer kolāhle
mātāmātir nei ye birām kothāo anukṣhaṇ
yethāẏ phāgun bhare deb diẏe sakal man
diẏe āmār sakal man||
ore bakul, pārul, ore śhāl-piẏāler ban
ākāśh nibir̤ ka’re
torā dām̐r̤ās ne bhir̤ ka’re–
āmi chāi ne, chāi ne, chāi ne eman
gandharṅer bipul āẏojan|
akul abkāśhe yethāẏ sbapnakmal bhāse
de āmāre ekṭi eman gagan-jor̤ā koṇ–
yethāẏ phāgun bhare deb diẏe sakal man
diẏe āmār sakal man||