ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।।
পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে
আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে।।
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ নবীন প্রাণের বসন্তে।
অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে।
যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে।।
ore āẏ re tabe, māt re sabe ānande
āj nabīn prāṇer basante||
pichhan-pāner bām̐dhan hate chal chhuṭe āj banyāsrote
āpnāke āj dakhin hāoẏāẏ chhar̤iẏe de re digante||
bām̐dhan yat chhinn karo ānande
āj nabīn prāṇer basante|
akūl prāṇer sāgar-tīre bhaẏ kī re tor kṣhaẏ-kṣhatire|
yā āchhe re sab niẏe tor jhām̐p diẏe par̤ anante||