ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে।
যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মা’র চরণ ছোবে।
(সেথা) এবার মায়ের পূজা হবে॥
সেথা নাই মন্দির নাই পূজারি নাই শাস্ত্র নাইরে দ্বারী,
সেথা মা বলে যে ডাকবে এসে মা তাহারেই কোলে লবে॥
মা সিংহ-আসন হ’তে নেমে বসেছে দেখ্ ধূলির তলে
মার মঙ্গল ঘট পূর্ণ হবে সবার ছোঁওয়া তীর্থ জলে।
মোরা জননীকে দেখিনি, তাই ভাইকে আঘাত হেনেছে ভাই,
আজ মাকে দেখে বুঝবি মোরা এক মা’র সন্তান সবে।
এবার ত্রিলোক জুড়ে পড়বে সাড়া মাতৃ মন্ত্র মাভৈঃ রবে॥
ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে
Work
Language
ore āẏ aśhuchi āẏare patit ebār māẏer pūjā habe|
yethā sakal jātir sakal mānuṣh nirbhaẏe mā’ra charaṇ chhobe|
(sethā) ebār māẏer pūjā habe||
sethā nāi mandir nāi pūjāri nāi śhāstr nāire dbārī,
sethā mā bale ye ḍākbe ese mā tāhārei kole labe||
mā siṁh-āsan ha’te neme basechhe dekh dhūlir tale
mār maṅgal ghaṭ pūrṇ habe sabār chheাm̐oẏā tīrth jale|
morā jannīke dekhini, tāi bhāike āghāt henechhe bhāi,
āj māke dekhe bujhbi morā ek mā’ra santān sabe|
ebār trilok jur̤e par̤be sār̤ā mātṛ mantr mābhaiḥ rabe||