ওরে আমার চটি
আমার ঠনঠনিয়ার চটি
যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি।।
মোর শ্রীচরণ ভরসা গেলি কাহার পায়ে গ'লে
তুই দু'বছর পায়ে ছিলি তোরে জানতাম সতী ব'লে
তুই কাহার গোদা চরণ দেখে গেলি শেষে পটি'।
তোরে নিয়ে গেছেন যিনি তার চটিখানি ফেলে
এ চটি তো নয় রামচটিতং আছেন বদন মেলে'
সদা আছেন বদন মেলে',
যেন অষ্টাবক্র বেঁকে হয়ে গিয়েছেন ঠিক আঁশবঁটি
বেঁকে হয়েছেন আঁশবঁটি।।
চটি কেন তোরে রাখিনিকো বগল-দাবা ক'রে
বুঝি এতক্ষণ সে ফাটিয়ে তোরে ফেলেছে পা' ভ'রে
শেষে আস্তাকুড়েঁ দেছে ফেলে সে যে হয়তো চটিমটি'।।
আমি ভাবি, এ তার পায়ের জুতো না তার গায়ের নিমা
আমারচটির পাশে ইনি ঠিক যেন দিদি মা
ওরে চটি রে তোর দিদি হলেও চলতো মোটামুটি
তুই চটপটিয়ে আয় চ'লে নয় সত্যি যা'ব চটি'।।
ore āmār chaṭi
āmār ṭhanaṭhaniẏār chaṭi
yātrā śhunte kāhār sāthe geli tui pālṭi||
mor śhrīchraṇ bharsā geli kāhār pāẏe ga'le
tui du'bachhar pāẏe chhili tore jāntām satī ba'le
tui kāhār godā charaṇ dekhe geli śheṣhe paṭi'|
tore niẏe gechhen yini tār chaṭikhāni phele
e chaṭi to naẏ rāmachṭitaṁ āchhen badan mele'
sadā āchhen badan mele',
yen aṣhṭābakr bem̐ke haẏe giẏechhen ṭhik ām̐śhabm̐ṭi
bem̐ke haẏechhen ām̐śhabm̐ṭi||
chaṭi ken tore rākhiniko bagal-dābā ka're
bujhi etakṣhaṇ se phāṭiẏe tore phelechhe pā' bha're
śheṣhe āstākur̤em̐ dechhe phele se ye haẏato chaṭimṭi'||
āmi bhābi, e tār pāẏer juto nā tār gāẏer nimā
āmārachṭir pāśhe ini ṭhik yen didi mā
ore chaṭi re tor didi haleo chalto moṭāmuṭi
tui chaṭapaṭiẏe āẏ cha'le naẏ satyi yā'ba chaṭi'||