ওরে, আগুন আমার ভাই,
আমি তোমারি জয় গাই।
তোমার শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।
তুমি দু হাত তুলে আকাশ-পানে মেতেছ আজ কিসের গানে,
একি আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥
যেদিন ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে--
সেদিন হাতের দড়ি পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।
সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে--
সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥
ওরে, আগুন আমার
Work
Language
ore, āgun āmār bhāi,
āmi tomāri jaẏ gāi|
tomār śhikalbhāṅā eman rāṅā mūrti dekhi nāi|
tumi du hāt tule ākāśh-pāne metechh āj kiser gāne,
eki ānandamaẏ nṛty abhaẏ balihāri yāi||
yedin bhaber meẏād phurābe bhāi, āgal yābe sare--
sedin hāter dar̤i pāẏer ber̤i, dibi re chhāi kare|
sedin āmār aṅg tomār aṅge oi nāchne nāchbe raṅge--
sakal dāh miṭbe dāhe, ghuchbe sab bālāi||