ওরা অকারণে চঞ্চল।
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল॥
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
দিকে দিকে ওরা কী খেলা খেলালো,
মর্মরতানে প্রাণে ওরা আনে কৈশোরকোলাহাল॥
ওরা কান পেতে শোনে গগনে গগনে
নীরবের কানাকানি,
নীলিমার কোন্ বাণী।
ওরা প্রাণঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চির তাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥
orā akārṇe chañchal|
ḍāle ḍāle dole bāẏuhillole nab pallabdal||
chhar̤āẏe chhar̤āẏe jhikimiki ālo
dike dike orā kī khelā khelālo,
marmartāne prāṇe orā āne kaiśhorakolāhāl||
orā kān pete śhone gagne gagne
nīrber kānākāni,
nīlimār kon bāṇī|
orā prāṇajharnār uchchhal dhār, jhariẏā jhariẏā bahe anibār,
chir tāpsinī dharṇīr orā śhyāmśhikhā homānal||