ওরা অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল॥
বাতাসে বাতাসে প্রাণভরা বাণী শুনিতে পেয়েছে কখন কী জানি,
মর্মরতানে দিকে দিকে আনে কৈশোরকোলাহল॥
ওরা কান পেতে শোনে গগনে গগনে মেঘে মেঘে কানাকানি,
বনে বনে জানাজানি।
ওরা প্রাণঝরনার উচ্ছলধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল॥
ওরা অকারণে চঞ্চল
Work
Language
orā akārṇe chañchal
ḍāle ḍāle dole bāẏuhillole nabapallabdal||
bātāse bātāse prāṇabhrā bāṇī śhunite peẏechhe kakhan kī jāni,
marmartāne dike dike āne kaiśhorakolāhal||
orā kān pete śhone gagne gagne meghe meghe kānākāni,
bane bane jānājāni|
orā prāṇajharnār uchchhaldhār jhariẏā jhariẏā bahe anibār,
chiratāpsinī dharṇīr orā śhyāmśhikhā homānal||