ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে।
মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে
কোন্ প্রবীণ প্রাচীন প্রবাসী। হায় হায় রে।
এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে,
সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী। হায় হায় রে।
এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলের বিষম ফেরে।
কেড়ে নে ওর থলি-থালি, আয় রে নিয়ে ফুলের ডালি,
গোপন প্রাণের পাগ্লাকে ওর বাইরে দে আজ প্রকাশি। হায় হায় রে॥
or bhāb dekhe ye pāẏ hāsi, hāẏ hāẏ re|
maraṇ-āẏojner mājhe base āchhen kiser kāje
kon prabīṇ prāchīn prabāsī| hāẏ hāẏ re|
ebār deśhe yābār dine āpnāke o nik-nā chine,
sabāi mile sājāo oke nabīn rūper sannyāsī| hāẏ hāẏ re|
ebār oke majiẏe de re hisāb-bhuler biṣham phere|
ker̤e ne or thali-thāli, āẏ re niẏe phuler ḍāli,
gopan prāṇer pāglāke or bāire de āj prakāśhi| hāẏ hāẏ re||