ওলো রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা, বুঝিতে পারি না ভাষা॥
ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো লহো বলে পরে আরাধন-- পরের চরণে আশা॥
তিলেক দরশ পরশ মাগিয়া, বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা--
জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা॥
olo rekhe de, sakhī, rekhe de, michhe kathā bhālobāsā|
sukher bednā, sohāgayātnā, bujhite pāri nā bhāṣhā||
phuler bām̐dhan, sādher kām̐dan, parān sam̐pite prāṇer sādhan,
laho laho bale pare ārādhan-- parer charṇe āśhā||
tilek daraśh paraśh māgiẏā, baraṣh baraṣh kātre jāgiẏā
parer mukher hāsir lāgiẏā aśhrusāgre bhāsā--
jībner sukh khum̐jibāre giẏā jībner sukh nāśhā||