Oke naacher thamke daamraalo thamke sahsaa chamke pathe

ওকে নাচের ঠমকে দাঁড়ালো থমকে সহসা চমকে পথে
Language

ওকে  নাচের ঠমকে দাঁড়ালো থমকে সহসা চমকে পথে
     যেন তার নাম ধ'রে ডাকিল কে বাঁশের বাঁশিতে
           মাঠে ওপার হতে।
তার   হঠাৎ থেমে যাওয়া দেহ দোদুল
     নাচের তালে যেন ছন্দের ভুল
     সে রহে চাহি' অনিমেষে পটে আঁকা ছবিতুল
     গেছে হারায়ে সে যেন কোন জগতে।।
তার   ঘুম জড়িত চোখে জাগালো কী নতুন ঘোর
     অকরুণ বাঁশির কিশোর;
     উদাসী মুরতি প্রভাতী রাগিণী কাননে যেন
     এলো নামিয়া অরুণ-কিরণ রথে।।

oke  nācher ṭhamke dām̐r̤ālo thamke sahsā chamke pathe
     yen tār nām dha're ḍākil ke bām̐śher bām̐śhite
           māṭhe opār hate|
tār   haṭhāt theme yāoẏā deh dodul
     nācher tāle yen chhander bhul
     se rahe chāhi' animeṣhe paṭe ām̐kā chhabitul
     gechhe hārāẏe se yen kon jagte||
tār   ghum jar̤it chokhe jāgālo kī natun ghor
     akruṇ bām̐śhir kiśhor;
     udāsī murti prabhātī rāgiṇī kānne yen
     elo nāmiẏā aruṇ-kiraṇ rathe||