ওকে কেন কাঁদালি! ও যে কেঁদে চলে যায়--
ওর হাসিমুখ যে আর দেখা যাবে না॥
শূন্যপ্রাণে চলে গেল, নয়নেতে অশ্রুজল--
এ জনমে আর ফিরে চাবে না॥
দু দিনের এ বিদেশে কেন এল ভালোবেসে,
কেন নিয়ে গেল প্রাণে বেদনা।
হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে!
হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।
ডাক্ তারে একবার-- কঠিন নহে প্রাণ তার!--
আর বুঝি তার সাড়া পাবে না॥
oke ken kām̐dāli! o ye kem̐de chale yāẏ--
or hāsimukh ye ār dekhā yābe nā||
śhūnyaprāṇe chale gel, naẏanete aśhrujal--
e janme ār phire chābe nā||
du diner e bideśhe ken el bhālobese,
ken niẏe gel prāṇe bednā|
hāsi khelā phurālo re, hāsib ār kemne!
hāsite tār kānnāmukh par̤e ye mane|
ḍāk tāre ekbār-- kaṭhin nahe prāṇ tār!--
ār bujhi tār sār̤ā pābe nā||