Oke bal, sakhee

ওকে বল্, সখী
Work
Language

ওকে বল্‌, সখী বল্‌-- কেন মিছে করে ছল,
মিছে হাসি কেন সখী,   মিছে আঁখিজল॥
জানি নে প্রেমের ধারা,  ভয়ে তাই হই সারা,
কে জানে কোথায় সুধা কোথা হলাহল॥
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল--
মুখের বচন শুনে     মিছে কী হইবে ফল।
প্রেম নিয়ে শুধু খেলা-- প্রাণ নিয়ে হেলাফেলা--
ফিরে যাই এই বেলা,   চল্‌, সখী, চল্‌॥

oke bal‌, sakhī bal‌-- ken michhe kare chhal,
michhe hāsi ken sakhī,   michhe ām̐khijal||
jāni ne premer dhārā,  bhaẏe tāi ha̮i sārā,
ke jāne kothāẏ sudhā kothā halāhal||
kām̐dite jāne nā erā, kām̐dāite jāne kal--
mukher bachan śhune     michhe kī ha̮ibe phal|
prem niẏe śhudhu khelā-- prāṇ niẏe helāphelā--
phire yāi ei belā,   chal‌, sakhī, chal‌||