ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে।
ওর পথ খোলে রে বিদায়রজনীতে॥
গগনে তার মেঘদুয়ার ঝেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে--
এল যে ডাক ভোরের রাগিণীতে॥
শীতল হোক বিমল হোক প্রাণ,
হৃদয়ে শোক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো--
বিজনে বসি পূজাঞ্জলি ঢালো
শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥
oke bām̐dhibi ke re, habe ye chher̤e dite|
or path khole re bidāẏarajnīte||
gagne tār meghaduẏār jhem̐pe bukera̮i dhan bukete chhil chepe,
prabhātabāẏe gel se dbār kem̐pe--
el ye ḍāk bhorer rāgiṇīte||
śhītal hok bimal hok prāṇ,
hṛdaẏe śhok rākhuk tār dān|
yā chhil ghire śhūnye se milālo, se phām̐k diẏe āsuk tabe ālo--
bijne basi pūjāñjali ḍhālo
śhiśhire-bharā sem̐uti-jharā gīte||