ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার-- নাইকো দেরি, নাইকো দেরি॥
তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো--
তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥
মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া--
তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।
ভাঙল যাহা পড়ল ধুলায় যাক্-না চুলায় গো--
ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ ঘেরি॥
ওই সাগরের ঢেউয়ে
Work
Language
oi sāgrer ḍheuẏe ḍheuẏe bājal bherī, bājal bherī|
kakhan āmār khulbe duẏār-- nāiko deri, nāiko deri||
tomār to naẏ gharer melā, koṇer khelā go--
tomār saṅge biṣham raṅge jagat jur̤e pherāpheri||
maraṇ tomār pārer tarī, kām̐dan tomār pāler hāoẏā--
tomār bīṇā bājāẏ prāṇe beriẏe yāoẏā, hāriẏe yāoẏā|
bhāṅal yāhā par̤al dhulāẏ yāk-nā chulāẏ go--
bharal yā tāi dekh-nā, re bhāi, bātās gheri, ākāśh gheri||