ওই মরণের সাগরপারে চুপে চুপে
এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ॥
কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে,
বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে--
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥
আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা,
তারি স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা।
আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে,
ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,
বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে--
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥
oi marṇer sāgarpāre chupe chupe
ele tumi bhubanamohan sbapanrūpe ||
kānnā āmār sārā prahar tomāẏ ḍeke
ghurechhil chāri diker bādhāẏ ṭheke,
bandh chhilem ei jībner andhakūpe--
āj esechh bhubanamohan sbapanrūpe ||
āj kī dekhi kālo chuler ām̐dhār ḍhālā,
tāri stare stare sandhyātārār mānik jbālā|
ākāśh āji gāner byathāẏ bhare āchhe,
jhillirbe kām̐pe tomār pāẏer kāchhe,
bandanā tor puṣhpabner gandhadhūpe--
āj esechh bhubanamohan sbapanrūpe ||