ওই মহামানব আসে ।
দিকে দিকে রোমাঞ্চ লাগে
মর্তধূলির ঘাসে ঘাসে ।।
সুরলোকে বেজে ওঠে শঙ্খ,
নরলোকে বাজে জয়ডঙ্ক–
এল মহাজন্মের লগ্ন ।
আজি অমারাত্রির দুর্গতোরণ যত
ধূলিতলে হয়ে গেল ভগ্ন ।
উদয়শিখরে জাগে ‘মাভৈ: মাভৈ:’
নবজীবনের আশ্বাসে ।
‘জয় জয় জয় রে মানব-অভ্যুদয়’
মন্দ্রি-উঠিল মহাকাশে।।
oi mahāmānab āse |
dike dike romāñch lāge
martadhūlir ghāse ghāse ||
surloke beje oṭhe śhaṅkh,
narloke bāje jaẏaḍaṅk–
el mahājanmer lagn |
āji amārātrir durgatoraṇ yat
dhūlitle haẏe gel bhagn |
udaẏaśhikhre jāge ‘mābhai: mābhai:’
nabajībner āśhbāse |
‘jaẏ jaẏ jaẏ re mānab-abhyudaẏ’
mandri-uṭhil mahākāśhe||