ওই মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে॥
মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা--
মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে॥
জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী--
কোন্ নিভৃত বাতায়নে।
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্ বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে॥
oi mālatīltā dole
piẏālatrur kole pub-hāoẏāte||
mor hṛdaẏe lāge dolā, phiri āpanbholā--
mor bhābnā kothāẏ hārā megher matan yāẏ chale||
jāni ne kothāẏ jāgo ogo bandhu parbāsī--
kon nibhṛt bātāẏane|
sethā niśhīther jal-bharā kaṇṭhe
kon birahiṇīr bāṇī tomāre kī yāẏ ba'le||