Oi ke aamaay phire daake

ওই কে আমায় ফিরে ডাকে
Work
Language

ঐ কে আমায় ফিরে ডাকে।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
কাহার মনের কথা মনেই থাকে।
আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
সরল হৃদয় আর সরল ভালোবাসা।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।

ai ke āmāẏ phire ḍāke|
phire ye esechhe tāre ke mane rākhe|
āmi chale enu bale kār bāje byathā|
kāhār maner kathā manei thāke|
āmi śhudhu bujhi sakhī, saral bhāṣhā,
saral hṛdaẏ ār saral bhālobāsā|
tomāder kat āchhe, kat man prāṇ,
āmār hṛdaẏ niẏe phelo nā bipāke|