ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো,
মন্ত্র খাটবে মা, খাটবে--
উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর
শুকনো পাতার মতন।
নিববে বাতি, পথ হবে অন্ধকার,
ঝড়ে-বাসা-ভাঙা পাখি
ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে।
দুরু দুরু করে মোর বক্ষ,
মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি।
দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র--
তল নেই, কূল নেই তার।
মন্ত্র খাটবে মা, খাটবে।
oi dekh paśhchime megh ghanālo,
mantr khāṭbe mā, khāṭbe--
ur̤e yābe śhuṣhk sādhnā sannyāsīr
śhukno pātār matan|
nibbe bāti, path habe andhakār,
jhar̤e-bāsā-bhāṅā pākhi
ghure ghure par̤be ese mor dbāre|
duru duru kare mor bakṣh,
maner mājhe jhilik ditechhe bijuli|
dūre yen pheniẏe uṭhechhe samudr--
tal nei, kūl nei tār|
mantr khāṭbe mā, khāṭbe|