ওই) ভাঙল হাসির বাঁধ।
অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥
উতল হাওয়া ক্ষণে ক্ষণে মুকুল-ছাওয়া বকুলবনে
দোল দিয়ে যায়, পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥
ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।
স্বপন যত ছড়িয়ে প'ল দিকে দিগন্তরে।
আজ রাতের এই পাগলামিরে বাঁধবে ব'লে কে ওই ফিরে,
শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥
ওই ভাঙল হাসির বাঁধ
Work
Language
oi) bhāṅal hāsir bām̐dh|
adhīr haẏe mātal ken pūrṇimār oi chām̐d||
utal hāoẏā kṣhaṇe kṣhaṇe mukul-chhāoẏā bakulabne
dol diẏe yāẏ, pātāẏ pātāẏ, ghaṭāẏ parmād||
ghumer ām̐chal ākul hal kī ullāser bhare|
sbapan yat chhar̤iẏe pa'la dike digantare|
āj rāter ei pāgalāmire bām̐dhbe ba'le ke oi phire,
śhālabīthikāẏ chhāẏā gem̐the tāi petechhe phām̐d||