Oi bhaanal haasir baamdh|

ওই ভাঙল হাসির বাঁধ।
Language

ওই) ভাঙল হাসির বাঁধ।
অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥
উতল হাওয়া ক্ষণে ক্ষণে মুকুল-ছাওয়া বকুলবনে
দোল দিয়ে যায়, পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥
ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।
স্বপন যত ছড়িয়ে প’ল দিকে দিগন্তরে।
আজ রাতের এই পাগলামিরে বাঁধবে ব’লে কে ওই ফিরে,
শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥

রাগ: মিশ্র দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

oi) bhāṅal hāsir bām̐dh|
adhīr haẏe mātal ken pūrṇimār oi chām̐d||
utal hāoẏā kṣhaṇe kṣhaṇe mukul-chhāoẏā bakulabne
dol diẏe yāẏ, pātāẏ pātāẏ, ghaṭāẏ parmād||
ghumer ām̐chal ākul hal kī ullāser bhare|
sbapan yat chhar̤iẏe pa’la dike digantare|
āj rāter ei pāgalāmire bām̐dhbe ba’le ke oi phire,
śhālabīthikāẏ chhāẏā gem̐the tāi petechhe phām̐d||

rāg: miśhr deśh
tāl: dādrā
rachanākāl (baṅgābd): 20 māgh, 1329
rachanākāl (khṛṣhṭābd): 3 phebruẏāri, 1923
rachanāsthān: śhāntiniketan