ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো
এই তো আলো-- এই তো আলো ॥
এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ,
এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো--
এই তো আলো-- এই তো আলো ॥
আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো
এই তো আলো-- এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা,
এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো--
এই তো আলো-- এই তো আলো ॥
oi amal hāte rajnī prāte āpni jbālo
ei to ālo-- ei to ālo ||
ei to prabhāt, ei to ākāśh, ei to pūjār puṣhpabikāśh,
ei to bimal, ei to madhur,ei to bhālo--
ei to ālo-- ei to ālo ||
ām̐dhār megher bakṣhe jege āpni jbālo
ei to ālo-- ei to ālo|
ei to jhañjhā tar̤it-jbālā, ei to dukher agnimālā,
ei to mukti, ei to dīpti, ei to bhālo--
ei to ālo-- ei to ālo ||