ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,
চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,
অসম্মানে আনো টেনে পায়ে তব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥
আমি তোমার যাত্রীদলের রব পিছে,
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।
প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,
আমি কিছুই চাইব না তো রইব চেয়ে;
সবার শেষে বাকি যা রয় তাহাই লব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥
oi āsanatler māṭir 'pare luṭiẏe rab|
tomār charaṇ-dhulāẏ dhulāẏ dhūsar hab|
ken āmāẏ mān diẏe ār dūre rākh,
chirajnam eman kare bhuliẏo nāko,
asammāne āno ṭene pāẏe tab|
tomār charaṇ-dhulāẏ dhulāẏ dhūsar hab||
āmi tomār yātrīdler rab pichhe,
sthān diẏo he āmāẏ tumi sabār nīche|
prasād lāgi kat loke āse dheẏe,
āmi kichhui chāib nā to ra̮ib cheẏe;
sabār śheṣhe bāki yā raẏ tāhāi lab|
tomār charaṇ-dhulāẏ dhulāẏ dhūsar hab||