ওগো তুমি পঞ্চদশী,
তুমি পৌঁছিলে পূর্ণিমাতে।
মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে॥
ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী
তব নবযৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে।
প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে॥
যেন অরণ্যমর্মর
গুঞ্জরি উঠে তব বক্ষ থরথর।
অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে,
ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে॥
ogo tumi pañchadśhī,
tumi paum̐chhile pūrṇimāte|
mṛdusmit sbapner ābhās tab bihbal rāte||
kbachit jāgrit bihaṅgakāklī
tab nabayaubne uṭhichhe ākuli kṣhaṇe kṣhaṇe|
pratham āṣhār̤her ketakīsaurabh tab nidrāte||
yen araṇyamarmar
guñjari uṭhe tab bakṣh tharthar|
akāraṇ bednār chhāẏā ghanāẏ maner digante,
chhalochhlo jal ene deẏ tab naẏanpāte||