ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি॥
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার॥
আমি তরুণ অরুণলেখা,
আমি বিমল জ্যোতির রেখা,
আমি নবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার॥
ogo, tomār chakṣhu diẏe mele saty dṛṣhṭi
āmār satyarūp pratham karechh sṛṣhṭi||
tomāẏ praṇām, tomāẏ praṇām,
tomāẏ praṇām śhatbār||
āmi taruṇ aruṇlekhā,
āmi bimal jyotir rekhā,
āmi nabīn śhyāmal meghe
pratham prasādabṛṣhṭi|
tomāẏ praṇām, tomāẏ praṇām,
tomāẏ praṇām śhatbār||