Ogo sundar, ekdaa

ওগো সুন্দর, একদা
Work
Language

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে
আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥
          তখন প্রভাতে প্রথম তরুণ আলো
          ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,
বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥
          আজি এ ক্লান্ত দিবসের অবসানে
          লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,
শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে--
          সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে
          পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,
ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥

ogo sundar, ekdā kī jāni kon‌ puṇyer phale
āmi banphul tomār mālāẏ chhilām tomār gale ||
          takhan prabhāte pratham taruṇ ālo
          ghum-bhāṅā chokhe dharār legechhe bhālo,
bibhāse lalite nabīner bīṇā bejechhe jale sthale ||
          āji e klānt dibser absāne
          lupt āloẏ, pākhir supt gāne,
śhrānti-ābeśhe yadi abśheṣhe jhare phul dharātle--
          sandhyābātāse andhakārer pāre
          pichhe pichhe tab ur̤āẏe chaluk tāre,
dhulāẏ dhulāẏ dīrṇ jīrṇ nā hok se pale pale ||